Thursday, June 25, 2026

গাড়ি চেপে, বাউন্সার নিয়ে চুরি! অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল ‘ভিআইপি’ চোর

Date:

Share post:

ছোটবেলা থেকেই চুরির প্রতি আসক্তি। সারা দেশজুড়ে প্রায় ১২০০টি মামলায় অভিযুক্ত। গাড়ি করে আসত চুরি করতে। সঙ্গে থাকত দেহরক্ষী, বাউন্সার। এমনই ‘ভিআইপি’ চোরকে সোমবার নাগালে পেল বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতের নাম নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগী।

বছর দুয়েক আগে সল্টলেক সিএল ব্লকের সৌরভ আবাসনে পরপর দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ১২ লক্ষ টাকা নগদ ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে বিধাননগর পূর্ব থানার পুলিশ নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগীর খোঁজ পায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও রাজস্থান-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে যার বিরুদ্ধে মামলা চলছে। ড্রাইভার এবং বাউন্সার নিয়ে চুরি করতে যেত এবং যে কোনও আবাসনের টপ ফ্লোরে লিফটে উঠে যেত। তারপরেই একের পর এক চুরি করে যেত অনায়াসে। চুরি করে বিশাল সম্পত্তিও করেছিল নাদিম কুরেশি। আভিজাত আবাসনে তার ছিল একাধিক ফ্ল্যাট। তার ছেলেমেয়েরাও নামী স্কুলে পড়াশুনো করে। শেষ পর্যন্ত সেই ‘ভিআইপি’ চোর ধরা পড়ল কলকাতা পুলিশের হাতে।

জানা গিয়েছে, অভিজাত এলাকার বিত্তশালীদের ফ্ল্যাটেই নজর রাখত নাদিম। গাড়ি নিয়ে সটান ঢুকে পড়ত সেই ফ্ল্যাটে। হাতে ধরা অ্যাটাচিতে থাকত তালা ভাঙার যন্ত্র। নাদিমের আবভাব দেখে আবাসনের নিরাপত্তা রক্ষীরা তাঁকে সন্দেহ করতেন না। ফলে সে সহজে আবাসনে ঢুকে পড়তে পারত।

আরও পড়ুন- ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...