Monday, March 16, 2026

ঘরের মাঠে ব্যাক টু ব্যাক ম্যাচ ঘোষণা BCCI-এর!

Date:

Share post:

ক্যারিবিয়ান দ্বীপে আগামিকাল থেকে শুরু ভারত – ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ (India v/s WI ODI Match)। এরপরই এশিয়া কাপ (Asia Cup)। তারপরই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ পেতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে রোহিত, বিরাটদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সূচি প্রকাশ করে ৫ টেস্ট, ৮ টি-২০, ৩ একদিনের ম্যাচের কথা ঘোষণা করা হয়েছে। এর মাঝে রয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC Cricket World Cup 2023)।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের ম্যাচ ও টি ২০ শেষে এশিয়া কাপ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিতদের ম্যাচ হবে দ্বীপ রাস্ট্র শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে বিরাট- হার্দিকদের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী বাবর বাহিনী। ১৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে এশিয়া কাপ। ঠিক তার পাঁচ দিন পরেই অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচ খেলা হবে মোহালিতে। পরের ম্যাচ ইন্দোর ও রাজকোটে হবে বলে BCCI জানিয়েছে। মেগা ম্যাচে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এই সিরিজ শেষ হচ্ছে ২৭ সেপ্টেম্বর। তারপরেই ৫ অক্টোবর ২০২৩ থেকে দেশের মাটিতে বিশ্বকাপ যুদ্ধ শুরু হতে চলেছে। তবে এই লড়াই শেষে স্বস্তি মিলবে না ব্লু ব্রিগেডের, ২৩ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর এই সিরিজ শেষ হওয়ার পর মাস খানেকের বিরতি। ফের সবুজ ঘাসে যুদ্ধ শুরু করবে টিম ইন্ডিয়া। পরের বছর অর্থাৎ জানুয়ারি মাসের ১১, ১৪, ১৭ তারিখ খেলা হবে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভার‍ত। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায় মোট পাঁচটি টেস্ট খেলা হবে।

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...