Monday, April 6, 2026

বড় সিদ্ধান্ত: কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, মনোজ-বিনীতকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে, ভোটের দিন ও পরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, আলিপুরে IPS অফিসারদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা জানান। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দেন।

বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য বিনীত গোয়েলকে (Vineet Goyel) বলেন মমতা। পাশাপাশি, এই বিষয়ে রাজ্য পুলিশের DG মনোজ মালব্য়কেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...