Saturday, June 27, 2026

শেষরক্ষা হল না! দীর্ঘ ল.ড়াইয়ের পর অবশেষে ম.র্মান্তিক পরিণতি কোচবিহারের নি.র্যাতিতার

Date:

Share post:

স্কুল (School) থেকে ফিরছিল সে। সেইসময় আচমকাই নবম শ্রেণির ছাত্রীকে কয়েকজন যুবক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর চলে লাগাতার যৌন নির্যাতন (Physical Assault)। আর সেই নির্যাতনের কারণেই কোমায় চলে গিয়েছিল কোচবিহারের (Coochbehar) নাবালিকা। তবে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার সকালে শেষ হল তার জীবনযুদ্ধ। এমজেএন হাসপাতালে (MJN Hospital) মৃত্যু হল ১৪ বছরের কিশোরীর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া কোচবিহারে। এদিকে অভিযুক্তদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার।

তবে এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে মূল অভিযুক্ত বাপ্পা বর্মন-সহ আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন সত্য সরকার, মৃণাল সরকার, সুমন সরকার ও সুশান্ত দাস। অভিযুক্ত বাপ্পা বর্মন নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই ওই নাবালিকা স্কুলে গিয়েছিল। আচমকা অসুস্থ বোধ করায় তৃতীয় ক্লাসের পর সে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময়ই কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে সন্ধে হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গত ২০ জুলাই পুণ্ডিবাড়ি থানায় মিসিং ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যেরা। তাঁদের দাবি, অবশেষে তাঁরা জানতে পারেন কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি ওই নাবালিকা।

পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তাঁদের প্রতিবেশী। পরে ২১ জুলাই পরিবারের সদস্যরা কিশোরীর খোঁজ পায়। এক বেসরকারি নার্সিংহোমে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, মাথায় অক্সিজেন কম যাওয়ায় কোমায় চলে গিয়েছে ওই নাবালিকা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় নাবালিকার।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...