Wednesday, June 24, 2026

মণিপুরে দুই মহিলাকে হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

অশান্ত মণিপুরে(Manipur) দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। ডবল ইঞ্জিনের রাজ্যে এহেন নৃশংস ঘটনায় ঘরে বাইরে চাপের মুখে পড়ে এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। বৃহস্পতিবার এই ঘটনায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হল।

গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ২৬ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় হয় গোটা দেশ। বিরোধীরা চাপ বাড়ায় মোদি সরকারের উপর। চাপে পড়ে এরপর ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রেফতার করা হয় কয়েকজন অভিযুক্তকে। অবশেষে মণিপুরের অমানবিক সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল শাহের মন্ত্রক।

এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যার ফোন থেকে সেদিন সেই নৃশংস ভিডিও তোলা হয়েছিল সেই ফোন বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মণিপুর থেকে নিয়ে আসা হচ্ছে আসামে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে CRPF ও CAPF-এর ৩৫ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে মণিপুরে। সূত্রের খবর, বাহিনীকে মেতেই ও কুকি অধ্যুষিত এলাকার মাঝামাঝি জায়গায় বাফার জোন তৈরি করে রাখা হয়েছে। মায়ানমার সীমান্ত থেকে কোনও রকম অবৈধ কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্তে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...