Monday, April 6, 2026

মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, মইনুদ্দিকে ভবানী ভবনে তলব সিআইডির

Date:

Share post:

মনোনয়ন পর্বে ছিলেন মক্কায়(Makka)। সেখান থেকেই অদ্ভুতভাবে মিনাখাঁর(Minakhan) বিডিও অফিসে জমা পড়েছিল মইনুদ্দিন গাজির(Mainuddin Gaji) মনোনয়ন। অথচ কমিশনের নিয়ম অনুযায়ী স্বশরীরে মনোনয়ন জমার নিয়ম প্রার্থীকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সারা রাজ্যে তোলপাড় শুরু হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে বিডিও(BDO) সহ, ৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি(CID)। এবার ভবানী ভবনে তলব করা হল মইনুদ্দিন গাজিকে। আগামী ১ অগস্ট মইনুদ্দিনকে ডেকে পাঠানো হয়েছে।

মইনুদ্দিন হজ করতে মক্কায় গিয়েছিলেন। গত ৪ জুন সৌদি আরবে যান তিনি। ৮ জুন নির্বাচন কমিশনার রাজীব সিং ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। মনোনয়ন জমা দেওয়া শুরু হয় গত ৯ জুন থেকে। শেষ হয় ১৫ জুন। ওই সময়ে মইনুদ্দিন ছিলেন মক্কাতে। স্ক্রুটিনির সময় দেখা যায় এই মইনুদ্দিনই কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

মক্কা থেকে মিনাখাঁয় প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল মামলাকারীর তরফে। কিন্তু হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। ইতিমধ্যে মিনাখাঁর বিডিও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন মইনুদ্দিনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তদন্ত করছেন সিআইডি-র আধিকারিকেরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...