Monday, April 6, 2026

রাজ্যে আরও এক ডে.ঙ্গি আক্রা*ন্তের মৃ*ত্যু, বিশেষ নির্দেশিকা স্বাস্থ্যভবনের!

Date:

Share post:

রাজ্য জুড়ে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ বিকেলে বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দারের (Anima Sardar)মৃত্যুর খবর মিলেছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital)  তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে রাজ্যে ডেঙ্গি (Dengue)আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে নবান্নে (Nabanna)বৈঠকে বসে কোর কমিটি। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম। বুধবার স্বাস্থ্যভবন জানিয়েছিল প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। আজ ফের স্বাস্থ্যভবনের তরফে জারি করা হল এক বিশেষ নির্দেশিকা।

কলকাতা, শ্রীরামপুর, বর্ধমান, হাওড়াতে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশেষ পদক্ষেপ করছে স্বাস্থ্যভবন (Swasthya Bhawan)। আজ স্বাস্থ্যভবনের নির্দেশিকায় সুনির্দিষ্ট করে বলা হয়েছে, কোন কোন উপসর্গ দেখে ডেঙ্গির টেস্ট করাতে হবে।

১. দুই থেকে সাত দিন ধরে টানা জ্বর থাকলে, ডেঙ্গি পরীক্ষা করা আবশ্যক
২. গা হাত পায়ে অসম্ভব ব্যথা যন্ত্রণা থাকলে রক্ত পরীক্ষা করতে হবে
৩. জ্বরের সঙ্গে যদি মাথা ব্যথা করে তাহলে ডেঙ্গি টেস্ট করানো দরকার
৪. অসম্ভব দুর্বলতাও এই রোগের লক্ষণ হতে পারে

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...