Saturday, April 4, 2026

একটানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জলের তোড়ে ভেসে মৃ.ত ১

Date:

Share post:

জলযন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না মুম্বই। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার পর্যন্তে একটানা বৃষ্টি চলবে। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে স্কুল কলেজ।অতি বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে ইতিমধ্যেই ঠাণেতে মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুনঃক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বোলারদের প্রশংসায় ভারত অধিনায়ক

শুক্রবারও মুম্বইতে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সে কারণে শহরে সব স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে বৃহন্মুম্বই পুরসভা। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা। পালঘর, ঠাণেতেও ভারী বৃষ্টির কারণে বন্ধ থাকবে স্কুল। মহারাষ্ট্রের কোলাপুরে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বইছে পঞ্চগঙ্গা নদী। নদী সংলগ্ন ছ’টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

বৃহস্পতিবার ঠাণে জেলার কালওয়াতে একটি খালে মাছ ধরতে গিয়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। তাঁর বয়স ৩২ বছর। এখনও তাঁর খোঁজ মেলেনি। ক্রমাগত বৃষ্টির কারণে ঠাণের ভিওয়ান্ডি এবং মীর ভায়ান্দর এলাকা জলমগ্ন। ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...