Wednesday, June 24, 2026

মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্র.তিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

Date:

Share post:

মণিপুরে(Manipur) মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নির্মম ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করল তৃণমূলের মহিলা ব্রিগেড। শুক্রবার ওয়েলিংটন থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। মিছিলের নেতৃত্বে ছিলেন আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya), মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। আগামী ১ মাস ধরে এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন মিছিলে বেরিয়ে তৃণমূল নেত্রী তথা আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই ঘটনার নিন্দা করার ভাষা গোটা ভারতের মেয়েদের নেই। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা জেলায় জেলায় প্রতিবাদ জানাব। জোটের নেতৃত্ব যেমন প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে আমারাও তার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “আমরা অবাক যে এই অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলছেন না। প্রতিবাদ চলবেই। প্রধানমন্ত্রী নিজের জেদে রয়েছেন আমরাও জেদ বজায় রাখব।”

উল্লেখ্য, গত ৩ মাস ধরে রণক্ষেত্র উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর। তবে সেখানকার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ রাজ্য ও কেন্দ্রের সরকার। লাগাতার খুন, অগ্নিসংযোগ ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সেখানে। এই ইস্যুতে সরগরম সংসদও। সম্প্রতি মণিপুর ঘুরে এসে সেখানকার ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে তৃণমূলের প্রতিনিধি দল। আগামী শনি ও রবিবার নবগঠিত ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে ২৬ জনের প্রতিনিধি দল মণিপুরে রওনা দিচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...