Tuesday, June 23, 2026

হলিউডি ধর্মঘটে স্থগিত এমি অ্য়াওয়ার্ডস!

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই বাড়ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (Artificial intelligence)দাপট। এতে কাজ হারানোর আশঙ্কা করছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। পাশাপাশি সময়মতো উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন হলিউডের শিল্পীরা। আর এর জেরে আপাতত স্থগিত হয়ে গেল ৭৫ তম এমি অ্য়াওয়ার্ডস (75th Emmy Awards)!হলিউড (Hollywood)সূত্রে পাওয়া খবর এখনও নতুন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

হলিউড জুড়ে ধর্মঘটে বেশ বিপাকে ফিল্মি জগত। প্রায় ১৫ বছর পর এইভাবে ধর্মঘটে সামিল হলিউডের কাহিনিকার ও চিত্রনাট্য়কারদের একটা বড় অংশ। তাঁদের সঙ্গে জুড়েছে টিভি ও সিনেমা ইন্ডাস্ট্রি। তাঁদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার (AI)ব্যবহারের কারণে ইন্ডাস্ট্রিতে বেশ প্রভাব পড়েছে। অনেকেই কর্মহারা হওয়ার আশঙ্কা করছেন। তাই শিল্পীদের পারিশ্রমিক সুনিশ্চিত করা ও এআই-এর ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে দাবি তুলে এই ধর্মঘট। এই অবস্থায় কোনভাবেই এমির মতো বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন সম্ভব নয়।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...