Tuesday, March 31, 2026

বাজি কারখানায় ভয়া.বহ বিস্ফো.রণ, তামিলনাড়ুতে মৃ.ত ৮

Date:

Share post:

ফের বাজি কারখানায়(Firecracker) ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল আটজনের, আহতের সংখ্যা একাধিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamilnadu) কৃষ্ণাগিরিতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে একটি হোটেল ও আশেপাশের চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হোটেল এবং বাড়িতেও কিছু মানুষ আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই জোরালো একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার পরই চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি পড়ে যায়। দেখা যায় পাশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কারখানা চত্বরে বেশ কয়েক জনের ঝলসানো দেহ পড়ে ছিল। স্থানীয়রাই প্রথমে আহতদের উদ্ধারকাজ শুরু করেন। তার পর পুলিশ এবং দমকল এসে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেল এবং বাড়িগুলিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

কৃষ্ণাগিরির জেলাশাসক জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা হোটেলটি পুরোপুরি ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নীচে কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কত জন আটকে রয়েছেন উদ্ধারকারী দল সেটি এখনও স্পষ্ট করতে পারেনি। কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...