Friday, April 3, 2026

ছেলের পাত্রী খুঁজে দিন! কাকে বললেন সোনিয়া

Date:

Share post:

”আপনারা মেয়ে খুঁজে দিন”- ছেলের জন্য পাত্রীর খোঁজার দরবার সোনিয়া গান্ধী (Sonia Gandhi)! এর আগেও হতাশা কংগ্রেস নেত্রীকে বলতে শোনা যায়, আপনারাই বোঝান, আমার কথা শোনে না। রাহুল গান্ধী (Rahul Gandhi) বিয়ে নিয়ে কী সত্যিই উদ্বেগে সোনিয়া!

ঘটনাটি হরিয়ানার সোনিপতে। সেখানে এক কৃষক পরিবারের সঙ্গে কথা বলছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। সেখানেই এক মহিলা কৃষক সোনিয়া গান্ধীর কাছে বলেন, ছেলের বিয়ে দিন। যা শুনে সোনিয়ার সহাস্য জবাব, ”আপনারা মেয়ে খুঁজে দিন।” ভিডিওটি নিজেই টুইট করেছেন রাহুল। ঘরোয়া আড্ডার মেজাজেই ওঠে দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ের প্রসঙ্গে। দাদা প্রসঙ্গে মজা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ”ও খুব কিন্তু খুব বিচ্ছু। দেখে যাই মনে হোক।”

বিজেপি বিরোধী জোটের প্রথম ও দ্বিতীয়- দুই বৈঠকেই রাহুলের বিয়ের প্রসঙ্গ তোলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। রাহুলকে দ্রুত বিয়েটা সেরে ফেলতে বলেন তিনি। সেখানে নাকি লালুকে সোনিয়াই বলেন, রাহুলকে বোঝাতে। গত বছর নিজের বিয়ে প্রসঙ্গে রাহুল নিজেই জানান, মনের মতো মেয়ে খুঁজে পেলে অবশ্যই বিয় করবেন। তবে, সেই পাত্রীর মধ্যে তাঁর মা ও ঠাকুমা দুজনেরই গুণ থাকতে হবে। তাহলে, কী গান্ধী পরিবারে এবার সানাই বাজবে! এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...