Monday, April 6, 2026

সুভাষগ্রামের প্লাস্টিক কারখানায় বি.ধ্বংসী আ.গুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! শনিবার রাতে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পুরো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত আটটা নাগাদ সুভাষগ্রামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। শুধু তাই নয়, ওই প্লাস্টিক কারখানার পাশেই আছে বারুইপুর পলিটেকনিক কলেজ। সঙ্গে আছে খাটাল। কলেজ বা খাটালে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা করছে দমকল বিভাগ। আপাতত ঘটনাস্থলে আছে বারুইপুর পুলিশ। তবে কী কারণে ওই প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, তা নিয়ে এখনও পুলিশ বা দমকলের তরফে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রের খবর।

আরও পড়ুন- অবস্থার অবনতি! এবার ইনভেসিভ ভে.ন্টিলেশনে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...