Monday, April 13, 2026

মডেল গড়িয়াহাট: হকার জোন নিয়ে অভিনব ভাবনা কলকাতা পুরসভার

Date:

Share post:

হকার জোনকে (Hawker Zone) সামনে রেখে গড়িয়াহাটকে কলকাতার মডেল করতে চাইছে কলকাতা পুরসভা (KMC)। হকার জোনের স্টলের পিছনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এর ফলে এক সঙ্গে দু’দিকই রক্ষা হবে। একদিকে ওই জায়গাগুলিতে বিজ্ঞাপন দেওয়ার ফলে পুরসভার যেমন আয় বাড়বে, এর পাশাপাশি রাস্তার দিক থেকে স্টলগুলির সৌন্দর্য্য বাড়বে।

খুব শিগগিরই সেই বিজ্ঞাপনের ব্যবস্থা করতে টেন্ডার ডাকতে চলেছে কেএমসি। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন পুরসভার মেয়র পরিষদ। এছাড়াও হকার জোনের দোকানগুলি যাতে কোনও ভাবে রাস্তার দিকে মুখ করে কোনও পণ্য বিক্রি করতে না পারে, তা রুখতে অনেকটাই সহায়ক হবে স্টলের পিছনে সারিবদ্ধভাবে লাগানো এই বিজ্ঞাপনের হোর্ডিংগুলি, এমনই মনে করছেন পুরকর্তারা।

আরও পড়ুন- দেশের ঐতিহ্য সংরক্ষণে দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর!

 

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...