Saturday, March 14, 2026

প্রযুক্তিগত ত্রুটির জের! জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Date:

Share post:

প্রযুক্তিগত ত্রুটির (Technical Fault) জের। ফের তড়িঘড়ি নামানো হল এয়ার ইন্ডিয়ার বিমানকে (Air India Flight)। সোমবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি বিমানকে জরুরি অবতরণ (Emergency Landing) করানো হয় কেরলের তিরুবন্তপুরমে (Trivandrum Airport)। এদিন তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুচিরাপল্লি থেকে বিমানটি ওড়ার পরপরই জরুরি অবস্থার ঘোষণা করা হয়।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমানটিতে ১৫৪ জন যাত্রী ছিলেন। তবে বড়সড় দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে গ্রহণ করা হয়। বর্তমানে সব যাত্রীরা সুস্থ এবং সুরক্ষিত আছেন বলে খবর। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ৬১৩ এদিন তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দর থেকে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শারজার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, এদিনের ফ্লাইটে ১৫৪ জন যাত্রী ছিলেন কিন্তু কোনওভাবেই যাতে বড় দুর্ঘটনা না ঘটে সেকারণে বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...