Saturday, April 4, 2026

অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি সোমবার পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিচারপতি জানান, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত বহু মামলা আদালতে চলছে। ইডি যতক্ষণ না লিখিতভাবে আদালতে না জানাচ্ছে, যে এই মামলার শুনানিতে তাদের কোনও আপত্তি নেই, ততক্ষণ সেই মামলা এই এজলাসে শোনা হবে না।

এদিনের শুনানিতে ইডির আইনজীবী এদিন আদালতে জানান, “আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও ইডির বক্তব্য লিখিত জানানো হবে।” তারপরই বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, “ইডির থেকে জেনে জানান। প্রয়োজনে ফিরোজ এডুলজির মাধ্যমে কোর্টকে অবহিত করুন।” তারপরই বিচারপতি বলেন, “যতক্ষণ না ইডি তাদের এই নিয়ে অবস্থান স্পষ্ট করছে, ততক্ষণ কোর্টের কিছু করার নেই। বৃহস্পতিবার ইডি তাদের অবস্থান জানাবে।” সেদিন অভিষেক মামলার শুনানি দিন ঠিক করেন বিচারপতি।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। যদিও ইডির আপত্তি উড়িয়ে দিয়ে অভিষেকের মামলা ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরিয়ে দেন প্রধান বিচারপতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...