Monday, April 6, 2026

শিশু পা*চার চক্রের হদিশ আনন্দপুরে,ধৃ*ত ৪

Date:

Share post:

শিশু পাচার চক্রের হদিশ আনন্দপুরে৷ এই ঘটনায় দুজন মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জেলা এবং কলকাতা থেকে শিশু চুরি করে কলকাতার দালালচক্রের মাধ্যমে বিক্রি করা হতো বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে শিশু সন্তানের খোঁজ করেছিলেন।এভাবেই তাঁরা এক সদ্যোজাত শিশুকে খুঁজেও পান। একজন তাঁদের শিশুকে ওই দম্পতিকে দিতে রাজি হন। শিশুটিকে তারা বাড়িতে নিয়ে গেলেও, সন্দেহ দেখা দেয় ওই দম্পতির মনে। তাঁরা নিজেরাই খোঁজ খবর শুরু করেন।তারা বুঝতে পারেন যে তাদের কাছে শিশুটিকে পাচার করা হয়েছে।এরপরই আনন্দপুর থানায় গিয়ে পুরো ঘটনা জানান ওই দম্পতি।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে।সেখানেই জানা যায় যে এটি শিশু পাচার চক্রের কাজ। তাদের টার্গেট মূলত ফুটপাথের শিশুরা। জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটপাতের শিশুদের তুলে পাচার চক্রের সদস্যরা প্রথমে কলকাতায় নিয়ে আসে।তারপর দালালের মাধ্যমে শিশুগুলিকে বিক্রি করা হয়। পুলিশ আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিল্ডরেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। ধৄতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বারুইপুর আদালতে৷

 

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...