Tuesday, June 23, 2026

তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর, পাল্টা চোর-চিটিংবাজ কটাক্ষ কুণালের

Date:

Share post:

নাচতে না জানলে উঠোন বাঁকা। পঞ্চায়েত ভোটে হারের পর থেকে অভিযোগের আর শেষ নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার তৃণমূলের একধিক পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি করে ভোটে দাঁড়ানোর অভিযোগ তুললেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু। দ্রুত তিনি সেই তালিকা ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর এমন অভিযোগের পর তাঁকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনিও শুভেন্দুকে প্রতিষ্ঠিত চোর-চিটিংবাজ বলে তোপ দাগেন।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য কমিশনের কাছে আরটিআই করে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য চেয়েছিলেন। মূলত তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের নাম, ঠিকানা, স্বামী অথবা বাবার নাম, শংসাপত্র ইস্যু হওয়ার তারিখ জানতে চেয়েচিলেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলের যে প্রার্থী সংরক্ষিত আসলে লড়েছেন তাঁদের অধিকাংশেরই নাকি জাতি শংসাপত্র ভুয়ো। ১৫ আগস্টের পর তালিকা প্রকাশ্যে আনবেন তিনি।

এদিকে শুভেন্দু এমন দাবি করতে স্বভাবসিদ্ধ মেজাজে তাঁকে ধুয়ে দেন কুণাল ঘোষ। শুভেন্দুর দাবি উড়িয়ে দেন তৃণমুল নেতা। তাঁর কথায়, “ও একটা প্রতিষ্ঠিত চোর, চিটিংবাজ, তোলাবাজ। সারদা-নারদায় সিবিআই এফআইআর-এ নাম রয়েছে। গ্রেফতারি এড়াতে দলবদল করেছে। বিজেপিতে গিয়ে জুতো পালিশ করছে। নিজের এলাকায় জিততে পারে না। নন্দীগ্রাম জেলা পরিষদে হেরেছে। পূর্ব মেদিনীপুরে হেরেছে। গো হারা হেরে যা খুশি তাই বলছে। এটা হয় নাকি!”

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...