Monday, April 6, 2026

ইউক্রেনে এবার মিসাইল হামলা রুশ সেনার, মৃত একাধিক

Date:

Share post:

থামছেই না রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থানেই মিসাইল হামলা চালাল রাশিয়া। সোমবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে দু’টি মিসাইল হামলা চালায় পুতিনের সেনা বাহিনী। যার জেরে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৬ জনের। এর মধ্যে মধ্যে দশ বছরের এক শিশু ও তার মা রয়েছেন। আহত ৭৫ জন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রুশ হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, “এই হামলায় একাধিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। রাশিয়া ইচ্ছে করে শান্তিপূর্ণ শহর-জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে।” ক্রমেই রক্তক্ষয়ী হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেনের সংঘাত। রাশিয়ার কড়া প্রতিরোধের মুখে পড়েও বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কির দেশ।

প্রসঙ্গত, টানা দেড় বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যত দিন যাচ্ছে এই যুদ্ধের ঝাঁজ আরও বাড়ছে। এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে খাদ্য সঙ্কটও দেখা দিতে পারে। তবুও হুঁশ ফিরছে না পুতিনের সেনার। লাগাতার যুদ্ধ চলছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...