Wednesday, June 24, 2026

এবার বিধানসভাতেও নাচলেন শুভেন্দু! অভিযোগ তৃণমূলের, নিন্দায় স্পিকারও!

Date:

Share post:

আজ, মঙ্গলবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এনেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রস্তাবের উপর বক্তৃতা দিচ্ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কক্ষে “নাচানাচি” করেন। এমনই অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপসবাবুর দাবি, কক্ষের মধ্যে একজন বিরোধী দলনেতা “নেচে” গেলেন। এটা কোনওভাবেই মানা যায় না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ পাওয়ার পর বলেন, “এটা ঠিক নয়”!

ঠিক কী ঘটেছিল?

এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাবের উপর বক্তৃতা দিচ্ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দুর অভিযোগ, বরাদ্দ সময়ের বাইরে গিয়ে বক্তৃতা চালিয়ে যান মন্ত্রী। স্পিকার তাঁকে থামানোর চেষ্টা করেননি। আপত্তি জানান শুভেন্দু। এদিকে শুভেন্দু এই প্রশ্ন তুলতেই বিজেপির বিধায়করা কক্ষে দাঁড়িয়ে পড়েন। তখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য থামিয়ে বলেন, “আপনারা বসুন তো। আপনারা আমার সন্তানসম। চিৎকার না করে শুনুন। অডিট অডিট করে চিৎকার করেন, কিন্তু কোভিডের সময়কার পিএম কেয়ার তহবিলের অডিটের দাবি তুললে টুঁ শব্দও করেন না।” ঠিক তখনই শুভেন্দু হাত নাড়িয়ে অদ্ভুত এক ভঙ্গিমায় বলেন, “ঠিক আছে, বলুন বলুন, বলেই যান।” এরপর উত্তেজিত শুভেন্দু ও বিজেপি বিধায়করা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

পরে সাংবাদিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন নিয়েই তাপস রায়। তৃণমূল বিধায়ক নিন্দার সুরে বলেন, “উনি (শুভেন্দু অধিকারী) কক্ষের মধ্যে নাচানাচি করছিলেন। এটা মানা যায় না।” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বিষয়টির নিন্দা করে বলেন, “এটা ঠিক নয়, ওঁর এরকম আচরণ বিধানসভার গরিমা নষ্ট করছে।”

আরও পড়ুন- ভরদুপুরেই আঁধার নামল শহর কলকাতায়,আরও ভারী বৃষ্টির সতর্কতা

 

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...