Monday, April 6, 2026

“ওদের কি পুজো করব?” মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার নীতি প্রসঙ্গে সরব যোগী

Date:

Share post:

উত্তরপ্রদেশে(UttarPradesh) চলবে না কোনও মাফিয়ারাজ। এ হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সেই মতো এনকাউন্টার ও বুল্ডোজাররাজের দাপট গোটা রাজ্যে। এপ্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার-রাজের পক্ষে আদিত্যনাথ জানালেন, সরকারি জমি দখল করলে ওঁদের কি পুজো করা হবে? একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যের উন্নয়নের পথে যাঁরা বাধা হয়ে দাঁড়াবেন, তাঁদের বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেবে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের উন্নয়ন ও মাফিয়ারাজ রুখতে বুলডোজার নীতি প্রসঙ্গে যোগী বলেন, “রাজ্যে উন্নয়নের কাজ চলছে। এত বড় রাজ্যে উন্নয়নের কাজে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আগের মতো তো এখন আর কোদাল, বেলচা দিয়ে কাজ করলে চলবে না!” এর পরই তাঁর মন্তব্য, “রাজ্যে আগে কোনও কাজ অনুমোদিত হলেই মাফিয়ারা এসে সেই জমি দখল করতেন। কিন্তু আগের সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপই করত না। মাফিয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হত না।”

এরপরই মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার নীতি প্রসঙ্গে যোগী কড়া সুরে বলেন, “সরকারি জমি দখল করবে আর ওদের পুজো করব? রাজ্যর মানুষ মাফিয়া এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা চান। আর সরকার সেটাই করছে।” তবে বেছে বেছে সেক্ষেত্রে সংখ্যালঘুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে অভিযোগ যোগীর বিরুদ্ধে বারবার উঠেছে সেপ্রসঙ্গে তিনি বলেন, “আইন সকলের জন্য সমান। এখানে জাত, ধর্ম দেখা হয় না। রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়াই সবচেয়ে বড় বিষয়।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...