Monday, April 6, 2026

MLA হোস্টেল আটকে বিক্ষোভ, কড়া প্রতিক্রিয়া অধ্যক্ষের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় নিয়োগ মামলা নিয়ে আলোচনা করতে হবে। এমন দাবি তুলে বুধবার কিড স্ট্রিটে MLA হোস্টেলের মেইন গেটের সামনে অবরোধ করলেন এসএলএসটি চাকরি আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই মূল গেট অবরুদ্ধ থাকায় বিধায়করা ভিতরে যেতে বা বাইরে বাবেরোতে পারছিলেন না। যার ফলে বিধানসভার অধিবেশনে বিদ্যুৎ সম্পর্কিত প্রশ্ন করার কথা থাকলেও আসতেই পারেননি পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা।

যার প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। তবে এভাবে গেট আটকে নয়। অন্যের কাজে ব্যাঘাত ঘটিয়ে আন্দোলন করা যায় না।অনেকে আমাকে ফোন করেছে। আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।”

এদিকে বিক্ষোভকারীদের হঠাতে ময়দানে নামে পুলিশ। প্রথমে ৫ মিনিটের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা মানতে রাজি হয়নি বিক্ষোভকারীরা। এরপরই বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। বাধা দেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। পরে একটি বাস এনে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...