Monday, April 6, 2026

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ কিশোরীর ম.র্মান্তিক পরিণতি, উত্তাল রাজস্থানের রাজনীতি

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি ১৪ বছরের নাবালিকার। মায়ের সঙ্গে ছাগল চরাতে বেরিয়ে নিখোঁজ। বৃহস্পতিবার সকালে মিলল দগ্ধ দেহ। তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)। ঘটনায় তোলপাড় মরু রাজ্য রাজস্থান (Rajasthan)।

বুধবার সকালে মায়ের সঙ্গে ছাগল চরাতে বের হয়েছিল ওই নাবালিকা। কিছুক্ষণ পর তার মা দেখেন মেয়ে উধাও। বাড়ি ফিরে পরিবার ও প্রতিবেশীদের বিষয়টা জানান নিখোঁজ কিশোরীর মা। সবাই মিলে খোঁজা শুরু করেন। পুলিশেও অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার ভোররাতে ভিলওয়ারায় বাড়ি কাছে এক ইটের ভাটা থেকে (Brick Kiln) নাবালিকার দগ্ধ দেহ উদ্ধার হয়। হাড়, রুপোর নূপুর ও জুতো পায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, ডায়েরি করা সত্ত্বেও নিষ্ক্রিয় ছিল পুলিশ। যার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে এবছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছে বিরোধী BJP। এই ঘটনাকে সামনে রেখে নারী নিরাপত্তায় রাজস্থানের কংগ্রেস (Congress) সরকার উদাসীন বলে অভিযোগ তুলছে গেরুয়া শিবির।

 

 

 

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...