Monday, April 6, 2026

বেহালার শিশুমৃ*ত্যুর ঘটনায় গ্রে*ফতার ঘাতক লরির চালক

Date:

Share post:

বেহালায় পথ দুর্ঘটনায় ঘাতক লরির চালককে পাকড়াও করা হল। শুক্রবার সকালে হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর,কোনা এক্সপ্রেসওয়ে ধরে লরিটি নিয়ে পালাচ্ছিলেন ওই চালক। বাবলাতলার কাছে তাঁকে আটক করা হয়। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার ।


আরও পড়ুনঃ সাতসকালে লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃ.ত্যুকে ঘিরে অ.গ্নিগর্ভ বেহালা

শুক্রবার সাতসকালে একটি মাটি বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারায় বড়িশা প্রাথমিক স্কুলের এক পড়ুয়া। ছাত্রমৃত্যুর ঘটনায় রীতিমত ধুন্ধুমার কাণ্ড বাধে বেহালায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, লরিটি তীব্র গতিতে এসে পড়ুয়া এবং তার বাবাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় খুদে পড়ুয়ার। গুরুতর আহত হন বাবাও। তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করানোর পর পরে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এদিকে, এই ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা। ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তায়। ওই এলাকায় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে শেল ফাটায় পুলিশ।


বেহালার দুর্ঘটনায় ঘাতক লরিটিকে ধরতে তৎপর হয় পুলিশ। বিভিন্ন মোড়ে তল্লাশি চালানো হয়। সেই সময়ই ঘাতক লরির চালককে আটক করে হাওড়ার ট্র্যাফিক পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...