Monday, April 6, 2026

ভাঙড়ে আগ্নে.য়াস্ত্র সহ গ্রেফ.তার আইএসএফ কর্মী

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) মনোনয়নের দিন ভাঙড়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার সঙ্গে ISF নেতাকর্মীদের প্রত্যক্ষভাবে যোগাযোগ আছে বলে তৃণমূল কংগ্রেসের (TMC ) তরফে অভিযোগ করা হয়েছিল। কিন্তু বিজেপি সহ রাজ্যের বাকি বিরোধী দল উল্টে শাসকদলের দিকেই দোষ চাপানোর চেষ্টা করে। এবার মনোনয়নের দিন ভাঙড়ে (Bhangar ) যে গন্ডগোল হয় তার সঙ্গে জড়িত থাকা আইএসএফ (ISF) কর্মীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ (Cossipore Police)।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে মনোনয়ন পর্ব পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি পাকানোর চেষ্টা করেছে বিরোধীরা। এমনকি ভোট গণনার দিনেও শিরোনামে চলে আসে ভাঙড়। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ে বারবার রাজ্য সরকারের দিকে আঙ্গুল তোলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। সেই ভাঙড় থেকেই আইএসএফ কর্মী বিজরুল আলি মোল্লাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ভোট পূর্ববর্তী এবং পরবর্তী হিংসায় তাঁর প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ মিলেছে। ধৃতকে জেরা করে সংঘর্ষের ঘটনায় আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।


 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...