Monday, April 6, 2026

হিজা.ব নিয়ে ত্রিপুরায় ধুন্ধু.মার! ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা, VHP-র ক্ষো.ভের মুখে ‘প্রতিবাদী’ ছাত্র

Date:

Share post:

হিজাব (Hijab) বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কর্ণাটকের (Karnataka) হিজাব বিতর্কের ছায়া এবার ডবল ইঞ্জিন পরিচালিত ত্রিপুরাতেও (Tripura)। সূত্রের খবর, ইসলাম ধর্মাবলম্বী কয়েকজন ছাত্রী হিজাব পরে স্কুলে যেতে চাইলেই সমস্যার সূত্রপাত। খবর কানে আসা মাত্রই বিক্ষোভ দেখিয়ে স্কুলে ঢোকার আগেই ছাত্রীদের আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বেধড়ক মারধর করা হয় দশম শ্রেণির এক ছাত্রকে। ঘটনাকে কেন্দ্র করে চরম সমালোচনার মুখে পড়েছে ত্রিপুরার বিজেপি সরকার (BJP Govt)। পাশাপাশি স্কুলের মতো জায়গায় কীভাবে হিন্দুত্ববাদী সংগঠনের দাপাদাপি বাড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ত্রিপুরার সেপাহীজালা জেলার বিলাসগড় সাব ডিভিশন এলাকার ঘটনা। এই এলাকার ঐতিহ্যবাহী পুরনো স্কুল কড়ইমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী হিজাব পরেই স্কুলে যায়। কিন্তু দিন কয়েক আগে এই স্কুলে বিশ্ব হিন্দু পরিষদ রীতিমতো লিখিতভাবে ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা জারির দাবি জানায়। স্কুল সূত্রে খবর, সপ্তাহখানেক আগে স্কুলেরই একদল প্রাক্তন ছাত্রছাত্রীর একটি দল, যারা নিজেদের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিল, তারা মুসলিম ছাত্রীদের স্কুলের ভিতর হিজাব পরে আসা নিয়ে প্রতিবাদ করে। তাদের দাবি, হিজাব পরা বিজেপি সরকারের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরই স্কুলে হিজাব পরে আসা নিষিদ্ধ ঘোষণা করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনও জানায় তারা।

কিন্তু শুক্রবার তা সত্ত্বেও বেশ কয়েকজন ছাত্রী হিজাব পরেই স্কুলে ঢুকতে যায়। তাতেই আপত্তি জানিয়ে তাদের স্কুলে ঢুকতে বাধা দেয় ওই সংগঠনের সদস্যরা। এরপরই দশম শ্রেণির এক পড়ুয়া সেই ঘটনা দেখেই প্রতিবাদ করে। তাতেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তবে সবকিছু দেখেও নাকি চুপ ছিলেন প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষারাও। কেউ ওই ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসেননি। এরপর ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করেন। যদিও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তরা সকলেই বহিরাগত, স্কুলের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। এটি সাম্প্রদায়িক উত্তেজনা নয় বলেও দাবি জানিয়েছে তারা। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...