Tuesday, June 9, 2026

চাঁদের কক্ষপথে পৌঁছে কী ছিল চন্দ্রযান-৩-এর প্রথম প্রতিক্রিয়া!

Date:

Share post:

ইসরোর (ISRO)মুকুটে নয়া পালক। নির্বিঘ্নে সফলভাবে শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan3)। এবার কাজ হল চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনা। আজ রাত ১১ টা থেকে সেই কাজ শুরু হবে বলে মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর। বেঙ্গালুরুতে ISRO-র মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে চাঁদের গতিপথে নজর রাখা হচ্ছে। এর মধ্যেই ISRO-র টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক (ISTRACK) এর তত্ত্বাবধানে মেসেজ মহাকাশযান থেকে মেসেজ এলো পৃথিবীতে। চন্দ্রযান জানিয়েছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভূত হচ্ছে।

আগামী ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখবে ISRO-র চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সব ঠিক ভাবেই চলছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এবার মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান -৩। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে সেটি। সরাসরি চাঁদের বুকে পদক্ষেপ সম্ভব নয়। আর যাতে আগের ভুল না হয় তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এবারে প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে। গতি কমিয়ে পালকের মতো ল্যান্ডিং করানো হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার ‘বিক্রম’কে নিয়ে চলেছে। সবটাই পৃথিবীতে বসে নিয়ন্ত্রণ করছেন ISRO-র বিজ্ঞানীরা। এবার শুধু ইতিহাস তৈরির অপেক্ষা।


 

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...