Saturday, April 18, 2026

সপরিবারে বেলুড় মঠে প্রাক্তন রাষ্ট্রপতি, দেখলেন আরতি

Date:

Share post:

৩ দিনের ব্যক্তিগত সফরে কলকাতায় এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার সন্ধ্যায় সপরিবারে বেলুড় মঠ দর্শনে যান তিনি। এক ঘণ্টারও বেশি সময় বেলুড় মঠে কাটান কোবিন্দ।


আরও পড়ুনঃ কাঠামো পুজোর মধ্যে দিয়ে আজ থেকে বেলুড় মঠে শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন

রবিবার কলকাতায় কোবিন্দকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সন্ধ্যা সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বেলুড় মঠ ভ্রমণ করেন কোবিন্দ। মঠে উপস্থিত হতেই তাঁকে সাদরে আমন্ত্রণ জানান মঠের সন্ন্যাসীরা। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে এবং তাঁর পরিবারকে।

বেলুড় মঠের সন্ধ্যারতিতে অংশ নেওয়া ছাড়াও মঠের মূল মন্দির এবং স্বামীজি, মা সারদা ও ব্রহ্মানন্দজীর মন্দির দর্শন করেন। এছাড়াও স্বামীজি, মা সারদা ও ব্রহ্মানন্দজীর মন্দির দর্শন করেন। স্বামী বিবেকানন্দের ব্যবহৃত ঘরও ঘুরে দেখেন কোবিন্দ। ১ ঘণ্টারও বেশি সময় মঠেই কাটান তিনি।

রবিবার বেলুড় মঠে এসে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন ‘ফের কলকাতায় আসতে পেরে খুব ভাল লাগছে। এখানে এলেই অনেক স্মৃতি মনে পড়ে যায়।’ মঙ্গলবার কলকাতা সফর শেষ করে ফের দিল্লি ফিরে যাবেন প্রাক্তন রাষ্ট্রপতি।

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...