Tuesday, March 24, 2026

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জ*ঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল নিরাপত্তাবাহিনীর! গুলিবিদ্ধ ১

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যেই পরপর দু’বার বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুপওড়ায়ার পর এবার জম্মু কাশ্মীরের পুঞ্চে এনকাউন্টারে ফের এক জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। জানা গেছে, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেয় নিরাপত্তা বাহিনী।গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে । আহত হয়েছে আরও এক জঙ্গি। নিহত জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে ৪৭ গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল ও প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুনঃ জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গু.লিতে নি.হত ১ জ.ঙ্গি


সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করে, অপর জঙ্গিও গুলির আঘাতে আহত হয়েছে।আরও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তার তল্লাশি শুরু করেছে পুলিশ।

জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানান, রাত দুটো নাগাদ দুই জঙ্গিকে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক জঙ্গিকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এবং দ্বিতীয় জঙ্গি পালিয়ে যেতে চাইলেও গুলির আঘাতে আহত হয় সে।

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...