Monday, April 13, 2026

আচমকা বিকল রোলারকোস্টার! ২০০ ফুট উঁচু থেকে চিৎকার আতঙ্কিত পর্যটকদের

Date:

Share post:

২০০ ফুট উঁচুতে গিয়ে আচমকাই বিকল হয়ে গেল রোলারকোস্টার। পর্যটকদের নিয়ে ৯০ ডিগ্রি কোণে ঝুলছিল রেকটি। আতঙ্কে চিৎকার করছিলেন পর্যটকরা। শেষমেশ বহু ক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। রোলারকাস্টারের পাশে থাকা সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় পর্যটকদের।


আরও পড়ুনঃ লম্বায় ১০ ফুট, অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজির তালা!

ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াহোর স্যানডাস্কির বিনোদন পার্ক সিডার পয়েন্টে। এই পার্কে ম্যাগনাম এক্সএল-২০০ নামে দুশো ফুটেরও বেশি উঁচু একটি রোলারকোস্টার রয়েছে। এত উচ্চতার জন্য গিনেজ় বুকে রেকর্ডও রয়েছে এই রোলারকোস্টারের। ফলে স্বাভাবিক ভাবেই এই রোলারকোস্টারের জনপ্রিয়তা অনেক বেশি। সিডার পয়েন্ট-এর ওয়েবসাইট বলছে, এই রোলারকোস্টারটি ১৯৮৯ সালে চালু করা হয়। এটি সবচেয়ে দ্রুত এবং খাড়াই রোলারকোস্টার।


সিডার পয়েন্ট সূত্রে খবর, এই ঘটনায় কোনও পর্যটক আহত হননি। পার্কের কর্মীরাই যাত্রীদের নিরাপদে নীচে নামিয়ে আনেন। এই ঘটনার পর কয়েক দিন বন্ধ রাখা হয় ওই রোলারকোস্টার। পার্ক কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।

 

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...