Wednesday, May 27, 2026

হাতুড়ির আ.ঘাতে মাথা ফা.টল তৃণমূল নেতার! ফের উ.ত্তপ্ত ভাঙড়ে কাঠগড়ায় আইএসএফ

Date:

Share post:

অশান্তির আগুন থেকে কিছুতেই বের হতে পারছে না ভাঙড়। পঞ্চায়েত নির্বাচন থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের আওতায় ভাঙড়কে আনার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য আগাম সতর্ক প্রসাশন। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা।

তার মাঝে ফের সংঘর্ষের ঘটনা। ফের রাজনৈতিক হিংসায় জড়িয়ে পড়ল তৃণমূল-আইএসএফ। ‘হাতুড়ির আঘাতে’ মাথা ফাটল শাসকদলের নেতার! চলল বোমাবাজিও। সূত্রের খবর, ভাঙড়ের ভোগালি-১ নম্বর পঞ্চায়েত এবার জিতেছে তৃণমূল। আগামিকাল, বুধবার বোর্ড গঠন। অভিযোগ, তার আগে এলাকায় অশান্তি পাকাতে মাঠে নামে আইএসএফ।

দু’দলের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। বোমা পড়তে থাকে এলাকা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তৃণমূলের দাবি, এলাকার এক ব্যবসায়ী আইএসএফ কর্মী। অশান্তির মূলে তিনি। দলবদল নিয়ে তৃণমূল কর্মী ইজাজ খানকে মারধর করেছেন ওই ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে প্রথমে ভর্তি করা হয় জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

এদিকে ভাঙড়ে ফের জারি করা হয়েছে ১৪৪ ধারা। তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, ‘ইতিমধ্য়েই আমরা দেখেছি, ১৪৪ ধারা জারি হয়েছে। তা সত্ত্বেও মারে কী করে? ও (তৃণমূলকর্মী ইজাজ খান) একা যাচ্ছিল বাইকে করে। আমার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল। একাই ছিল। রাস্তার উপরে আক্রমণ করে, গাড়িতে লাঠি মেরে, মাথায় হাতুড়ি মেরে, মারা হয়েছে। মৃত্যু ঘটতে পারত। প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনকে বলেছি, যাঁরা এর সঙ্গে যুক্ত, যাঁরা ১৪৪ থাকা সত্ত্বেও আক্রমণ করেছে, তাদের গ্রেফতার করার জন্য, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।”

আরও পড়ুন- ডার্বির উত্তাপ, টিকিট বণ্টন নিয়ে অখুশি, বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন লাল-হলুদ কর্তারা

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে অসৌজন্য অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...