Wednesday, June 17, 2026

KMC: ডে.ঙ্গি নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, এলাকা পরিদর্শনে মেয়র ও ডেপুটি মেয়র

Date:

Share post:

শহরে ডেঙ্গি নিয়ন্ত্রনে এরই মধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা। নিয়মিত চলছে নজরদারি। মঙ্গলবার সকালে কোল ইন্ডিয়া আবাসন, ভিএসএনএল আবাসন-সহ উল্টোডাঙ্গার আশপাশের কিছু এলাকা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত, অমল চক্রবর্তী-সহ অন্যান্যরা। যে সব জায়গায় জল জমে আছে সেগুলি অবিলম্বে সরানোর নির্দেশ দেন মেয়র। সেই সঙ্গে এলাকা পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার ওপরও জোর দেন তিনি। ডেঙ্গি রুখতে স্থানীয় বাসিন্দাদের সচেতনার ওপর জোর দেন। মেয়র বলেন, শহরের মানুষের সচেতনার অভাবেই বাড়ছে মশা। তাই প্রশাসন ও পুরসভার নজরদারির পাশাপাশি মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। এলাকার বিভিন্ন এলাকায় জল জমে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জমা জলেই মূলত জন্মায় ডেঙ্গির মশা। তাই পুরসভার তরফে বারবার জমা জল সরানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন- হাতুড়ির আ.ঘাতে মাথা ফা.টল তৃণমূল নেতার! ফের উ.ত্তপ্ত ভাঙড়ে কাঠগড়ায় আইএসএফ

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...