Wednesday, June 17, 2026

বুধে ছুটি বুদ্ধবাবুর, পাম অ্যাভিনিউর বাড়ি গেলেন চিকিৎসকেরা

Date:

Share post:

১১দিন ধরে লড়াই চলছিল কিন্তু এবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পালা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। হাসপাতাল সূত্রে খবর আগামিকাল অর্থাৎ বুধবার নিজের চেনা জগতে ফিরতে চলেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মঙ্গলবার বেলার দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান হাসপাতালের মেডিক্যাল বোর্ডের (Medical Board) চিকিৎসকেরা। অসুস্থ মুখ্যমন্ত্রীর চিকিৎসার সরঞ্জাম কোথায় রাখা হবে বা বিছানার কোনদিকে নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা যাবে ইত্যাদি খতিয়ে দেখেন তাঁরা। আজ বুদ্ধদেবের (Buddhadeb Bhattacharya) চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক বসে । সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former CM)রিলিজ করার পর কী কী করতে হবে, মূলত তা নিয়ে আলোচনা হয়েছে। আলিপুরের হাসপাতালের তরফ থেকে আপাতত পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বইপ্রেমী, সেকথা সকলেরই জানা। কিন্তু এবার সেই বই সরে যাচ্ছে তাঁর ঘর থেকে। আসলে চিকিৎসার স্বার্থে বুদ্ধদেবের ঘরে তৈরি হচ্ছে হোমকেয়ার ইউনিট। সেখানে বাইপাপ সাপোর্ট থেকে শুরু করে রাইলস টিউব- সব কিছুরই ব্যবস্থা রাখা হবে। তাই স্থান সংকুলান যাতে না হয় সেকারণেই বই সরিয়ে ফেলা হচ্ছে। সংক্রমণ কাটিয়ে সেরে উঠলেও নতুন করে আবার সংক্রমণের আশঙ্কা রয়েছে বুদ্ধদেবের। সে ক্ষেত্রে তাঁর বাড়ি স্যানিটাইজ় করার কথা ভেবেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়িতে যে বাইপ্যাপ যন্ত্র বুদ্ধদেব ব্যবহার করতেন, তা আগেই আলিপুরের হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামিকাল স্বগৃহে ফিরছেন বুদ্ধবাবু।


 

 

 

 

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...