Thursday, June 18, 2026

“ওকে তো পাতেই দেওয়া যায় না”, রুদ্রনীলকে নজিরবিহীন আক্রমণ মদনের! কেন জানেন?

Date:

Share post:

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জনপ্রিয় নেত্রী রাজন্যা হালদারকে নিয়ে বেফাঁস ও অশালীন মন্তব্য করে বসেন অভিনেতা তথা দলবদলু বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রাজন্যা হালদারকে ‘বোন’ সম্বোধন করে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানায় রুদ্রনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজন্যা।


আরও পড়ুনঃ ”সব সুবিধা ভোগের পর বিবেক সাজতে হয়”, ছড়ার ছন্দে রুদ্রনীলকে খোঁচা কুণালের

শুধু রাজন্যা নয়, বিভিন্ন সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রুদ্রনীল। এবার রুদ্রনীলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।


রুদ্রনীলকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, “কে এই রুদ্রনীল? গায়ে মাখে না মাথায় মাখে! ওকে তো পাতেই দেওয়া যায় না!” রুদ্রনীলকে নিয়ে মদন মিত্রের আরও সংযোজন, “আগে তুই জিতে এসে দেখা তারপর সংসদীয় গণতন্ত্রের কথা বলবি।” সদ্য টলিউডে পা রেখেছেন মদন মিত্র। তাঁকে নিয়ে তৈরি সিনেমা ‘ও লাভলি’-এর প্রচারে এদিন দুর্গাপুরে গিয়ে রুদ্রনীল সম্পর্কে এমন মন্তব্য করেন মদন মিত্র। সেখানেই এদিন একথা বলেন কামারহাটির বিধায়ক।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...