Wednesday, June 17, 2026

বিত*র্কিত সীমা- সচিনের প্রেমের কাহিনী এবার বড় পর্দায় !

Date:

Share post:

পাক বধূ সীমা হায়দার (Sima Haidar) গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে আছেন। প্রেমিক সচিন মিনার (Sachin Mina)সঙ্গে তাঁর প্রেমের কাহিনী এতটাই পরিচিতি পেয়েছে এবার তা নিয়ে সিলভার স্ক্রিনে (Silver Screen)আসতে চলেছে । সিনেমার নাম দেওয়া হয়েছে ‘করাচি টু নয়ডা’ (Karachi to Noida)।

জানি ফায়ারফক্স প্রোডাকশনের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি (Amit Jani)এই ছবির দায়িত্ব নিয়েছেন। ঘটনাচক্রে, এই অমিতই সীমাকে তাঁর একটি ছবিতে ভারতীয় গুপ্তচর সংস্থা RAW এজেন্টের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি সীমার অডিশনও নাকি নেওয়া হয়েছিল। অবশ্য ‘করাচি টু নয়ডা’ সিনেমা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সীমা বা সচিন কেউই। সম্প্রতি সচিনের বাবা নেত্রপাল সংবাদমাধ্যমে দাবি করেন, আইনি প্রক্রিয়া এবং পুলিশের নির্দেশে দম্পতি ঘরবন্দি হয়ে পড়েছেন। কাজে যেতে পারছেন না। ফলে আর্থিক সঙ্কটের পাশাপাশি খাদ্য সঙ্কটও দেখা দিয়েছে। পাকিস্তান থেকে নেপাল হয়ে গ্রেটার নয়ডার রবুপুরা আসার পরই গ্রেফতার করা হয়েছিল সীমাকে। গ্রেফতার করা হয় প্রেমিক সচিন এবং তাঁর বাবা নেত্রপালকেও। যদিও পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। কিন্তু তার পর থেকেই কার্যত ঘরবন্দি পুরো পরিবার। এই অবস্থায় সিনেমা কি তাঁদের জীবনযাত্রায় কোনও বড় পরিবর্তন আনতে পারবে? আগামী সপ্তাহে ছবির থিম সং মুক্তি পাবে বলে জানিয়েছেন অমিত।


 

 

 

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...