Wednesday, June 17, 2026

পঞ্চায়েত বোর্ড গঠনে অ.শান্তি রুখতে ভাঙড়ে জারি ১৪৪ ধারা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের সময় রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটে। যার শিরোনামে উঠে এসেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নাম। ভবিষ্যতে যাতে এমন হিংসার ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড় ও কাশীপুর থানাকে বারুইপুর পুলিশ জেলা থেকে সরিয়ে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার কাজ চলছে জোর কদমে।

এরই মধ্যে ফের ভাঙড় নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের।
ভাঙড়ের কাশীপুরে ফের জারি করা হল ১৪৪ ধারা।পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় অশান্তির আশঙ্কা করেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আজ, ৮ আগস্ট মঙ্গলবার থেকে আগামী ১৩ আগস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।

প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়–২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবে। আগামী ১২ আগস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন রয়েছে। সে কথা মাথায় রেখেই যাতে কোথাও কোনও অশান্তি না হয় সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। হিংসা রুখতে গিয়ে পুলিশ আধিকারিকেরও গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এর আগে পঞ্চায়েতের ভোট পর্ব মিটে যাওয়ার পর ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। ৩১ জুলাই তা প্রত্যাহার করা হয়।

 

 

 

 

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...