Sunday, June 7, 2026

বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আসতে পারে বিধানসভায়

Date:

Share post:

২০১৪ সালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে। কেন্দ্রের বিরুদ্ধে ন্যায্য পাওনা না পাওয়ার জন্য সরব রাজ্যের শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির সমালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি-সিএএ থেকে শুরু করে তিনটি কৃষিবিলের বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী প্রস্তাব পাশ করিয়েছিলেন তিনি। মণিপুর পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা। গত ৩১ জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব এনেছিল শাসকদল। সেই প্রস্তাবের পক্ষে বক্তৃতা করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা।

এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় চলতি বাদল অধিবেশনের দ্বিতীয়ার্ধে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক তৃণমূল। ওই অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ২২ অগস্ট। বিধানসভার অন্দরে তেমনই জল্পনা শুরু হয়েছে।

সংসদে অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ করা হলে অবিজেপি রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের সেই নীতির বিরোধিতা করবে, তা প্রকাশ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে কয়েক মাস আগে সংসদের দুই কক্ষে যে ভাবে দিল্লি অধ্যাদেশ পাশ করিয়েছে মোদি সরকার, তাতে বিরোধী রাজনৈতিক দলগুলির অনুমান, আগামী শীতকালীন অধিবেশনে কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি পাশ করানোর মরিয়া চেষ্টা করবে। কারণ, বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকার তথা গেরুয়া শিবির অভিন্ন দেওয়ানির বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেছে।

রাজনৈতিক মহলের ধারণা ওই আইন লোকসভা ভোটের আগে বিজেপির ‘ভোট মেরুকরণ’-এর অন্যতম হাতিয়ার হতে পারে। তাই পাল্টা বিরোধী জোট INDIA তার বিরোধিতা করতে সুর চড়াবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই সংক্রান্ত নিন্দাপ্রস্তাব এলে বিস্মিত হওয়ার কোনও কারণ থাকবে না। বিধানসভার ওই অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা। তার সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আনার অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে।


 

 

 

 

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...