Thursday, May 28, 2026

ভারতে তৈরি কফ সিরাপ নিয়ে সত.র্কতা জারি ইরাকে!

Date:

Share post:

আবহাওয়ার পরিবর্তন হোক বা ভাইরাসের সংক্রমণ, সর্দি কাশি জ্বর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। খুকখুকে কাশি থেকে শুরু করে গলা ব্যথা সবেতেই ভরসা কাশির সিরাপের (Cough Syrup) উপর। কিন্তু দেশে তৈরি এই সিরাপের উপর প্রশ্ন তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO বলছে প্যারাসিটামল সিরাপ কোল্ড আউট (Cold Out cough syrup) যা ভারতের ডাবিলাইফ ফার্মার ফৌরটস (ইন্ডিয়া) ল্যাবরেটরিজে তৈরি হয়েছে, তাতে ‘বিষাক্ত’ উপাদান মিলেছে। এমনকি এটা হজমের জন্য যথেষ্ট ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। ঠিক সেই কারনের জন্যই কোল্ড আউট ব্র্যান্ডের এই সিরাপটি ইরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

পরীক্ষায় দেখা গেছে যে সিরাপটিতে দূষিত পদার্থের গ্রহণযোগ্য সীমার চেয়ে বেশি পরিমাণে ডায়থাইলিন এবং ইথিলিন গ্লাইকলের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দু’টিরই সহনীয় মাত্রা যেখানে ০.১০ শতাংশ, সেখানে সিরাপে তা যথাক্রমে ০.২৫ ও ২.১ শতাংশ হিসেবে রয়েছে। সিরাপটির নির্মাতা ও বিপণনকারীরা এর গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে এখনও পর্যন্ত কোনও গ্যারান্টিও দিতে সক্ষম হননি। এর আগে গাম্বিয়ায় ৭০, উজবেকিস্তানে ১৮ ও ক্যামেরুনে ৬ জন শিশুর মৃত্যুর ক্ষেত্রে ভারতে তৈরি সিরাপের ভুমিকা ছিল বলে অভিযোগ ওঠে। জুলাই মাসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (Drugs Standard Control Organization) মধ্যপ্রদেশের রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনা করে ফার্মা সংস্থা রিম্যান ল্যাবসকে কাশির সিরাপ তৈরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলেই খবর।


 

 

 

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...