Friday, April 3, 2026

মোটা টাকায় কিনে জোর করে বিয়ের অভিযোগ! দিল্লিতে ম.র্মান্তিক পরিণতি তরুণীর

Date:

Share post:

হাজার হাজার টাকা খরচ করে তরুণীকে কেনার অভিযোগ। আর সেই তরুণীকেই এবার জোর করে বিয়ের পর তাঁকে শ্বাসরোধ করে খুন করল এক যুবক। পরে তরুণীর দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। দক্ষিণ দিল্লির (South Delhi) এমন মর্মান্তিক ঘটনা দেখে শিউড়ে উঠছে দেশবাসী। এদিনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এদিকে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম সুইটি। এক মহিলার থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে তরুণীকে কিনেছিলেন তাঁর স্বামী ধরমবীর (Dharambir)। এরপর তাঁকে বিয়েও করেন। পরে পুলিশি জেরায় ধরমবীরের ভায়রা পেশায় অটো চালক অরুণ স্বীকার করেন, সুইটির আচরণে একেবারেই খুশি ছিলেন না ধরমবীর। স্বামীকে না জানিয়ে আচমকা এক থেকে দেড় মাসের জন্য ঘর ছাড়া হত সুইটি। আর সেকারণেই তাঁকে খুনের পরিকল্পনা করেন ধরমবীর। আর যেমন পরিকল্পনা তেমন কাজ। এরপরই মূল অভিযুক্ত ধরমবীর অরুণ এবং সত্যবান নামের আরও এক যুবক হরিয়ানা সীমান্তের কাছে জঙ্গলে সুইটিকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে তাঁকে সেই জঙ্গলেই ফেলে রেখে চলে আসে অভিযুক্তরা।

পুলিশ সাফ জানিয়েছে, ঝিল খুর্দ সীমান্তের কাছে ফতেপুর বেরির জঙ্গলে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুইটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পরে তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই অরুণের অটোর হদিশ পায় পুলিশ। এরপরই অরুণকে গ্রেফতার করার পরই ধরমবীর এবং সত্যবানের সন্ধান মেলে।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...