Saturday, April 4, 2026

ঊর্মিলা ভৌমিকের নৃত্য পরিচালনায় মঞ্চস্থ হল ‘বন্দে নৃত্যম’!

Date:

Share post:

নৃত্যের তালে তালে (Dance style) নিজস্ব উদ্ভাবনী শৈলীকে ওড়িশি ঘরানার সঙ্গে মিলিয়ে এক দারুণ সাংস্কৃতিক উপস্থাপনা মঞ্চস্থ করল শিল্পী ঊর্মিলা ভৌমিকের(Urmila Bhowmik) নৃত্যগোষ্ঠী। মঞ্চস্থ হল দীর্ঘ চার বছরের বন্দে নৃত্যম (Vande Nrityam)।

প্রাচীন মাহারি পর্বে দীক্ষার গল্পের উপর ভিত্তি করে তৈরি একটি ছোট স্নিপেট দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা হল।বর্তমান প্রজন্মের মধ্যে ওড়িশি নৃত্যের আগ্রহ তৈরি করার জন্য নতুন পদ্ধতিতে এই ঘরানাকে মঞ্চস্থ করেন বিখ্যাত নৃত্যশিল্পী ঊর্মিলা ভৌমিক। পরিবেশনার মধ্যে দিয়ে বেশ কয়েকটি ফিউশনের উদ্ভাবন করা হয় যেটা আগে লক্ষ্য করা যায়নি। সমাপ্তি পর্বে দীপান্বিতা রায়ের (Dwipanita Roy) লেখা পৃথ্বী ও প্রকৃতি নৃত্য নাট্য পরিবেশিত হয়, যার সুরারোপনে ছিলেন জয় সরকার (Joy Sarkar)। কন্ঠ দানে সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra), শুভমিতা রায় চৌধুরী, ইন্দ্রাণী সেন, রূপঙ্কর (Rupankar), অনিন্দ্য বসু সহ আরও অনেকে। সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্যান্য বিশিষ্টরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...