Wednesday, April 8, 2026

ধূপগুড়িতেও সাগরদিঘি মডেল! উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, সমর্থন কংগ্রেসের

Date:

Share post:

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচন। সবচেয়ে আগে প্রার্থী ঘোষণা করল বামেরা। বামেদের প্রার্থী সিপিএমের ঈশ্বরচন্দ্র রায়। যিনি পাটকিদহ হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী। তবে কংগ্রেস এখানে প্রার্থী দিচ্ছে না। সিপিএম প্রার্থীকেই সমর্থন করবে তারা।

অর্থাৎ, মুর্শিদাবাদের সাগরদিঘি মডেলে ফের জোট প্রার্থী বাম-কংগ্রেসের। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থন করেছিল বামেরা। তবে ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই শিবির বদলে তৃণমূলের হাত ধরেন বায়রন। তবে এখনও প্রার্থী ঘোষণা করেনি শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপি। এই দুই দলের প্রার্থী কারা হবেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- শহরের ‘কিড.নি’কে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য, শুরু সমীক্ষা

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...