Saturday, March 28, 2026

বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহার প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহা। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘পদ্মভূষণ’ সম্মানপ্রাপ্ত বিশিষ্ট বৈজ্ঞানিককে ‘বঙ্গবিভূষণ’সম্মানেও সম্মানিত হন। বিশিষ্ট পরমাণু গবেষক বিকাশ সিনহার প্রয়াণে শোকপ্রকাশ করে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ প্রয়াত ‘পদ্মভূষণ’ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা

টুইটে মমতা লিখেছেন, ‘‘মহান বিজ্ঞানী বিকাশ সিংহের অকাল প্রয়াণে শোকাহত। বাংলার এক কৃতী সন্তান, এই প্রতিভাবান পরমাণু পদার্থবিজ্ঞানী শুধুমাত্র জ্ঞানের জগতেই নয়, জনজীবনেও তাঁর অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। আমরা তাঁকে ২০২২ সালে আমাদের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রদান করেছিলাম। এবং মঞ্চে তার ব্যক্তিগত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল। আমরা তাঁকে ২০২২ সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কারে’ও সম্মানিত করেছিলাম। আমি তার পরিবার, বন্ধু, ছাত্র এবং ভক্তদের আন্তরিক সমবেদনা জানাই।’’


১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দিতে জন্ম বিকাশ সিনহার ।বিকাশ প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট করার পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এ। কলকাতায় ‘বার্ক’-এর ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে এগিয়ে দেওয়ায় বিশেষ ভূমিকা ছিল বিকাশের। কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সিলেবাস কমিটির উপদেষ্টা হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...