Monday, April 13, 2026

বৌবাজারে রাসায়নিক পদার্থের গুদামে অ.গ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

সাতসকালে বউবাজারের বহুতলে আগুন। বহুতলের বেসমেন্টে রাসায়নিকের গুদামে আচমকা আগুন লাগে। সংলগ্ন একটি দোকানেও আগুন ছড়িয়েছে বলে খবর। এই ঘটনায় গুদামের উপরের তলায় থাকা ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত বহুতলটিতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় এখনও পর্যন্ত ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃব্যারাকপুর পুলিশ লাইনে ASI – এর মৃ.ত্যু ঘিরে বাড়ছে রহ*স্য!

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।
বড়বাজারের এই বহুতলটির বেসমেন্টে রয়েছে রাসায়নিকের গুদাম সহ একাধিক অফিস।উপরের তলায় রয়েছে আবাসন। সেখানে আবাসিকরা রয়েছেন। সাততলা ভবনের বেসমেন্টে রয়েছে গুদাম। সেখানে রাখা রয়েছে রাসায়নিকের ড্রাম। অগ্নিকাণ্ডের জেরে দাহ্য পদার্থগুলিতে সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটছে। সেকারণে গুদামের ভেতর ঢুকতে পারছেন না দমকলকর্মীরাও। এদিকে ওই বেসমেন্টে ঢোকার ও বেরনোর পথ একটিই। সেটি বন্ধ থাকায় পিছনের একটি গেট কেটে আপাতত ব্যবস্থা করা হয়েছে। আপাতত বেসমেন্টে ঢুকে আগুনের উৎস খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...