Saturday, April 4, 2026

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ রাজ্যপালের, প্রস্তুতি নিচ্ছেন সুহৃতাও

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Vice Chancellor) সরানোর নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নিয়ম মেনে সুহৃতা পালকে (Surhita Paul) উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ ওঠার পরেই তাঁকে সরানো নির্দেশ দিলেন রাজ্যপাল।

রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে (University) অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আনন্দ বোস। কিন্তু আচার্যের নিয়োগ করা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্বীকৃতি দেবে না রাজ্য উচ্চশিক্ষা দফতর- জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজভবন থেকে রাজ্যের উচ্চশিক্ষায় নজিরবিহীন হস্তক্ষেপ করা হচ্ছে বলে সরব হন শিক্ষামন্ত্রী। তবে, রাজ্যপালের নিযুক্ত বেশ কয়েকজন উপাচার্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MAKAUT) অস্থায়ী উপাচার্য গৌতম মজুমদার (Goutam Majumder)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিতাভ দত্তও (Amitabha Dutta) পদত্যাগ করেছেন। এঁদের নিয়োগ করছিলেন রাজ্যপাল (Governor)।

আনন্দ বোসের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বুধবার ঝাড়গ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘‘আমাদের গভর্নর মহাশয় এখন কালো চশমা পরেন। তিনি পরতেই পারেন, একটার জায়গায় ১০টা। জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আমরা নাম পাঠালেও (উপাচার্য) নিয়োগ করেন না। নিজের ইচ্ছে মতো কেরল থেকে লোক নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। কেরলের অনেক বন্ধুই আমাদের এখানে থাকছে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু মনে রাখতে হবে, ভিসি (উপাচার্য) হতে গেলে কমপক্ষে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, তিনি আবার কেরলে আইপিএস ছিলেন। যাঁর সঙ্গে এডুকেশনের কোনও যোগাযোগ নেই।’’

তবে এখন প্রশ্ন, সুহৃতা পাল কী করবেন? তিনি কি পদ ছাড়বেন? নাকি আইনি পথে হাঁটবেন? সূত্রের খবর, রাজভবনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যা‌ওয়ার জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...