Saturday, April 4, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচেও বড় জয় ভারতীয় দলের, ক‍্যারিবিয়ানদের হারাল ৯ উইকেটে

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচেও বড় জয় ভারতীয় দলের। এদিন ক‍্যারিবিয়ানদের হারাল ৯ উইকেটে। ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৮৪ রানে অপরাজিত যশস্বী। ৭৮ রান করেন শুভমন। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে সমতা ফেরাল হার্দিক পান্ডিয়ার দল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১ রান করেন হিটম‍্যায়ার। ৪৫ রান করেন শাই হোপ। ১৮ রান করেন কিং। ভারতের হয়ে তিন উইকেট অর্শদীপ সিং-এর। দুই উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প‍্যাটেল এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী-শুভমন জুটি। ৭ রানে অপরাজিত তিলক ভর্মা। ক‍্যারিবিয়ানদের হয়ে এক উইকেট শেপার্ডের।

আরও পড়ুন- যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! এবার আচার্য বোসের কাছে রিপোর্ট চাইল শিশু সুরক্ষা কমিশন

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...