Monday, April 13, 2026

জে.লে জেরবার ইমরান, কেমন কাটছে কাপ্তানের বন্দিদশা!

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। কাপ্তানের বর্তমান ঠিকানা এখন জেল (Jail)। গত শনিবার থেকেই তিনি জেলবন্দী। এবার প্রাক্তন পাক ক্রিকেট তারকাকে বেজায় বেকায়দায় ফেলেছে সি ক্যাটেগরির (C Category) জেলের পরিবেশ। জেল সূত্রে খবর, স্যাঁতসেঁতে একচিলতে কামরায় রাখা হয়েছে তাঁকে। সেখানে একদিকে যেমন দিনরাত মশা, মাছি ভনভন করছে। তেমনই জেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে সারি সারি পিঁপড়ে। তার উপর বিছানায় ভর্তি ছারপোকা। ফলে ছারপোকার কামড়ে জেরবার হতে হচ্ছে ইমরানকে।

ইমরানের সঙ্গে জেলে গিয়ে দেখা করার পর তাঁর আইনজীবী নঈম হায়দার পানজোথা জানিয়েছেন, জেলের কুঠুরিতে একটি মাত্র খোলা শৌচাগার রয়েছে। সেই জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে অনবরত। সেখানে টিভি নেই, সুযোগ নেই খবরের কাগজ পড়ারও। তবে কোনওভাবেই ভেঙে পড়েননি ইমরান। সোমবার জেলে ইমরানের সঙ্গে দেখা করার পর জেল থেকে বেরিয়ে আইনজীবীর দাবি, এই কঠিন পরিস্থিতিতেও দাঁতে দাঁত চেপে লড়াই করছেন কাপ্তান।

তোষাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদন্ড দিয়েছে ইসলামাবাদের নিম্ন আদালত। এরপরই লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নিম্ন আদালতের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও বিচারের নামে প্রহসন’ আখ্যা দিয়েছে ইমরানের দল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ারও প্রস্তুতি নিচ্ছে ইমরান শিবির।

 

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...