Friday, April 3, 2026

যাদবপুরকাণ্ডে খুব তাড়াতাড়িই রহস্যের কিনারা করা হবে: পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Date:

Share post:

খুব তাড়াতাড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুরহস্যের কিনারা হবে ।এই ঘটয়নাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রবিবার সকালে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার চুরির অভিযোগ! খোয়া গেল ল্যাপটপ
স্বপ্নদীপের মৃত্যুর তদন্তের বিষয়ে এদিন রেড রোডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনীত গোয়েল বলেন, ‘‘যাদবপুরের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। ইতিমধ্যে বোর্ড গঠন হয়েছে।এক জন ডিসি পদমর্যাদার আধিকারিক সর্বক্ষণ তদন্ত প্রক্রিয়ার তদারকি করছেন।মৃত ছাত্রের ময়নাতদন্ত হয়েছে। তার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। আমরা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে পারব বলেই আশা করছি”।




গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে যান নদিয়ার স্বপ্নদীপ। তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হস্টেলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ২২ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত নামের আরও দুই পড়ুয়াকে। স্বপ্নদীপের উপর যে সেই রাতে অত্যাচার হয়েছিল, আদালতে তা জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী। সেই অত্যাচারে অনেকেই যুক্ত ছিল বলে মনে করছে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...