Wednesday, March 18, 2026

কৃষি পরিকাঠামো উন্নয়নে বাংলাকে ‘নকল’ করার নির্দেশ কেন্দ্রের!

Date:

Share post:

কথায় আছে, বাংলা আজ যা ভাবে ভারত আগামিকাল তা ভাবে। ফের সেটাই প্রমাণিত। একদিকে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার বরাদ্দ কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র আর অন্যদিকে বাংলাকে (West Bengal)মডেল করে চলার নির্দেশ দিচ্ছে দেশের অন্য রাজ্যগুলোকে। সূত্রের খবর, বিজেপি (BJP)শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিকে ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Government of India)। শুধু তাই নয় কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে তৈরি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY)-এর বৈঠকে পশ্চিমবঙ্গের প্রশংসা করে এমনই পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার নয়াদিল্লির কৃষিভবনে সব রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে RKVY-এর বৈঠক হয়। কেন্দ্রের এই নীতির কথা প্রকাশ্যে আসার পর রাজ্যের কৃষিমন্ত্রী বলেন, উন্নয়নের নিরিখে বাংলা আজ দেশের সব রাজ্যগুলির কাছে মডেল। কৃষিতে বাংলার সাফল্য এবার কেন্দ্রীয় সরকারও স্বীকার করে নিল। দিনের পর দিন বাংলাকে বঞ্চিত করে রেখেছে বিজেপি সরকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষি ক্ষেত্রে একের পর এক প্রকল্প চালু করে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষিমন্ত্রী জানান, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজের প্রচেষ্টায় কৃষকবন্ধু, বাংলা শস্যবিমার মতো প্রকল্প চালু করেছে। তারপর বাংলাকে মডেল করে অনেক রাজ্যই এই সব প্রকল্প চালু করেছে। এটাই বাংলার সাফল্য। বুধবার দিল্লির কৃষি ভবনের বৈঠকে প্রতিটি রাজ্য নিজেদের কাজকর্ম বিস্তারিত ভাবে তুলে ধরে। পশ্চিমবঙ্গের উপস্থাপনা দেখে কৃষিমন্ত্রকের সচিব-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, বাংলা এই খাতে বরাদ্দ টাকা খরচ করে যথাযথ ভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট-সহ সমস্ত নথিও জমা দিয়েছে। ফলে রাজ্য ২০২২-২৩ আর্থিক বছরের আরও এক কিস্তি টাকা পাচ্ছে। একই সঙ্গে ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম কিস্তির টাকাও পাচ্ছে। কিন্তু বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি গত বছরের বরাদ্দ টাকাই খরচ করতে না পারায় এই দুই কিস্তির টাকা পাচ্ছে না।

spot_img

Related articles

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...