Monday, April 13, 2026

“ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত”! বেজিংকে কড়া বার্তা মার্কিন কংগ্রেসের সদস্যের

Date:

Share post:

গালওয়ান সংঘর্ষের (Galwan Fight) পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত (Indo China Border)। লালফৌজ বারবার অনুপ্রবেশের চেষ্টা চালালেও কড়া জবাব দিয়েছে ভারত (India)। এমন আবহে বেজিংকে (Beijing) ভারতের সীমান্ত মেনে চলার হুঁশিয়ারি দিলেন মার্কিন কংগ্রেসের (US Congressman) সদস্য রো খান্না। সম্প্রতি ভারত সফরে এসে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। চিনেরও উচিত ভারতে সীমান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

সম্প্রতি ভারত সফরে এসেছেন মার্কিন কংগ্রেসের সদস্য। তাঁকে গণতান্ত্রিক অধিকার ও মানবধিকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ভারত ও আমেরিকা গণতান্ত্রিক দেশ। দুদেশই তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে প্রাধান্য দেয়। তবে শুধু চিন বা ভারত নয়, সেই সাক্ষাৎকারে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তাই  দু’দেশের মধ্যে শান্তি ফেরানোর ক্ষেত্রে ভারতের কাছে প্রতিনিধিত্বের যে বড় সুযোগ রয়েছে তারও উল্লেখ করেন তিনি।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করেই ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে সীমান্তে শান্তি ফিরলে তবেই সম্পর্ক স্বাভাবিক হবে বলে সাফ জানিয়েছে মোদি সরকার। অন্যদিকে, চিনকে কড়া হাতে প্রতিহত করতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। এর মাঝেই আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে থাকার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও। আর সেই মঞ্চ থেকে বেজিংকে কী বার্তা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...