Tuesday, April 14, 2026

‘ওয়ার্কশপ অন স্ট্রেস ম্যানেজমেন্ট’ নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো

Date:

Share post:

মুক্ত মন রিসার্চ ফাউন্ডেশন এবং ফ্লাই আপ হাই একাডেমির যৌথ উদ্যোগে ‘ওয়ার্কশপ অন স্ট্রেস ম্যানেজমেন্ট’ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল বিশেষ ভাবে সক্ষম শিশুদের অভিভাবকেরা কীভাবে পারফর্মিং আর্টস থেরাপির মাধ্যমে নিজেদের মানসিক দিক থেকে ভালো রাখবেন ।ফ্লাই আপ হাই একাডেমির কর্ণধার প্রত্যুষা গঙ্গোপাধ্যায় জানান ” এটি একটি স্পেশাল স্কুল এবং মাল্টি অ্যাকটিভিটি সেন্টার ।এই স্কুলের শিশুদের নানারকম পদ্ধতির মাধ্যমে সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হয় । সমাজকে সচেতন করার চেষ্টা করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাদরে গ্রহণ করবার জন্য ।মুক্ত-মন রিসার্চ ফাউন্ডেশন এর কর্ণধার পিয়ালী মুখোপাধ্যায় বলেন ” শিশু থেকে প্রবীণ পর্যন্ত একজন মানুষকে শারীরিক এবং মানসিক দিক থেকে পারফর্মিং আর্টস থেরাপির মাধ্যমে অবশ্যই ভালো রাখা সম্ভব । সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই প্রচেষ্টা সফল হয়েছে ।মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষকে সচেতন করে তোলা সংস্থার উদ্দেশ্য ।সবার সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...